ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আমরা এখন চ্যালেঞ্জিং সময় পার করছি -মারিয়া নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় মডেল-উপস্থাপিকা মারিয়া নূর। মার্চ মাসের মাঝামাঝি থেকেই বাসায় আছেন। বাসা থেকে বের হওয়া নিরাপদ মনে করছেন না। তাই শুটিং শুরু হওয়া সত্বেও কাজ করতে আগ্রহী না বলে জানান তিনি। গেল ঈদে এই গ্ল্যামার কন্যার নাটকে কাজ করার কথা ছিলো। কিন্তু শুটিংয়ের আগেই লকডাউন দেওয়া হয়। এই সময়ে ক্যামেরার সামনে দাড়ানোর জন্য আরো কিছু দিন সময় নিতে চান তিনি। মারিয়া বলেন, শুটিংয়ে অনেক মানুষ থাকেন।

তাদের মধ্যে একজনও যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে তো রিস্ক থেকে যাবে। পরিস্থিতি আরো দেখতে চাই। তারপর সিদ্ধান্ত নেবো শুটিংয়ের। এদিকে মারিয়া নূর এরইমধ্যে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। চ্যানেলটির পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এখানে ব্যতিক্রমী কিছু কন্টেন্ট দেবো। এছাড়া আগামী কোরবানি ঈদের জন্য দেশীয় রেসিপির কিছু কন্টেন্ট করছি। এগুলো প্রকাশ করবো। ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন ব্যতিক্রমধর্মী সেলিব্রেটি লাইভ শো ‘মারিয়া চ্যালেঞ্জ’। এরইমধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় তারকরা। দর্শককে বিনোদন দেওয়ার জন্যই এমন আয়োজন। মারিয়া বলেন, আমরা বিভিন্ন কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। তাই ভাবলাম এমন কিছু করব যেখানে তারকারা আসবেন, আর তাদের সঙ্গে আমি ফান গেমস খেলব। ‘মারিয়া চ্যালেঞ্জ’ নাম দেওয়ার কারণটা হচ্ছে আমরা এখন চ্যালেঞ্জিং সময় পার করছি। এছাড়া আমার অনুষ্ঠানে অতিথিদের কিছু চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা তারা গ্রহণ করছে। প্রতি শনিবার রাত ৯টায় শোটি করছি। এই গ্ল্যামার কন্যা তারকাদের তারকাখ্যাতি নিয়েও কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করে আনন্দ নেওয়াকে পজিটিভ ভাবে দেখেন তিনি। তারকাদের নিয়ে মানুষ ট্রল করবে। এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। ঘরবন্দি সময়ে অবসরে মারিয়া পুরনো দিনের ছবি, টিভি সিরিজ দেখছেন বলে জানান। এছাড়া বই পড়ছেন ও অনেক গানও শুনছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমরা এখন চ্যালেঞ্জিং সময় পার করছি -মারিয়া নূর

আপডেট টাইম : ১০:১৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০