ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এবার আত্মহত্যা করলেন টিকটকের আরেক তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে আরো এক টিকটক তারকা আত্মহত্যা করেছেন। সন্ধ্যা চৌহান নামের ওই তরুণী দিল্লির গ্রিন পার্কে নিজের পরিবারের সঙ্গেই থাকতেন। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি যখন আত্মহত্যা করেন বাসায় তখন শুধু তার মা ছিলেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সন্ধ্যা। ভারত সরকারের ৫৯টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই অবসাদে ভুগছিলেন। এই নিষিদ্ধ তালিকায় রয়েছে টিকটক অ্যাপও। যদিও এই কারণেই সন্ধ্যা আত্মহত্যা করেছেন কিনা তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেখান থেকেই মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

জানা গেছে, আত্মহত্যা করার সময় বাড়িতে শুধু মা ছিলেন। ঘটনা জানাজানি হতেই সন্ধ্যার চাচাতো ভাই পুলিশকে খবর দেন। মোদীপূরম আউটপোস্ট থেকে দ্রুত বিকাশ চৌহান নামের এক পুলিশ সেখানে পৌঁছান। ঘরের দরজা ভেঙে সন্ধ্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়িতে তার ঘর থেকে কোনো সুইসাইট নোট পাওয়া যায়নি।

পরিবারের দাবি, গত দুই মাস ধরে সন্ধ্যা অবসাদে ভুগছিলেন। কিন্তু কী কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা তা জানতে পারেনি পরিবার।

গত ১৪ জুন, ২০২০ বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর সামনে আসে। তার পরই আরেক ২৬ বছরের টিকটক স্টারের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছিল। মাঝরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার আত্মহত্যা করলেন টিকটকের আরেক তারকা

আপডেট টাইম : ০৮:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০