ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শিরোপা জিতেও পুরস্কার প্রত্যাখ্যান করলেন জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি এক সংস্থা চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে দর্শকের বিচারে সেরা অভিনেতার শিরোপা জেতেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। শিরোপা জিতলেও সে পুরস্কার প্রত্যখ্যান করেন এ নায়ক।

ভারত-চীন বিবাদের প্রভাব দু’দেশের কূটনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পরিসীমায় আবদ্ধ নেই। বিনোদন তারকারাও সোচ্চার হয়েছেন জাতীয় স্বার্থে। চীনা বাহিনী যেভাবে ভারতীয় জমি দখলের অভিযান চালাচ্ছে, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন এ অভিনেতা। তবে সেটা নিজস্ব ভঙ্গীতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে চীনা সংস্থা, আর ঠিক সে কারণেই দেশের সম্মানে পুরস্কার প্রত্যাখ্যান করলেন জিৎ। ‘সীমান্তে গিয়ে লড়তে না পারলেও নিজের দেশের জন্য এটুকু তো করাই যায়!’ মন্তব্য করেন টলিউড অভিনেতা।

ক’দিন আগেই চীনা অ্যাপ টিকটককে নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। পাশাপাশি তৃণমূলের যুবশক্তির রাজ্য কো-অর্ডিনেটর তথা অভিনেতা সোহম চক্রবর্তীরও মন্তব্য ছিল, ‘অ্যাপ নিষিদ্ধ করলে তো আর শহীদরা ফিরে আসবেন না!’ চীনের প্রতি নরম সুরের পেছনে মূলত টিকটকে নিজেদের বাণিজ্যিক স্বার্থই এই মন্তব্যের কারণ বলে মনে করছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।

তবে নুসরাত-সোহমের থেকে একেবারে উল্টো পথে হেঁটে দেশপ্রেমের নজির স্থাপন করেছেন টলিউড সুপারস্টার জিৎ মদনানি। সংস্থার নামোল্লেখ না করেই পুরস্কার প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন অভিনেতা। সার্বিক বিষয় বিবেচনা করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে জিৎ সাফ জানিয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থার দেওয়া পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না।

অভিনেতা জিতের মন্তব্য, ‘যে সমস্ত দর্শক আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভালবাসেন, তাদের অসংখ্য ধন্যবাদ। পুরস্কার পেতে কার না ভাল লাগে বলুন! পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই খুশিও হয়। বিশেষ করে বাড়ির বাচ্চারা ট্রফি দেখলেই আনন্দ পায়। কিন্তু এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থার দেওয়া পুরস্কার গ্রহণ করতে কিছুতেই আমার মন সায় দিচ্ছে না!’

আপত্তিটা ঠিক কোন কারণে? এপ্রসঙ্গে অভিনেতা পরিষ্কার জানিয়েছেন, ‘অনেকেই হয়তো জানেন না যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে একটি চীনা কোম্পানি যুক্ত রয়েছে। আমার ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনও সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল নয়। চীনের আগ্রাসী মনোভাবের জন্যই শহীদ হতে হয়েছে আমাদের দেশের জওয়ানদের। আর এমতাবস্থায় কোনও মতেই আমি এই পুরস্কার নিতে পারব না। সীমান্তে গিয়ে লড়াই না করতে পারলেও নিজের দেশের জন্য তো এটুকু করাই যায়। তাই পুরস্কার প্রত্যাখ্যান করলাম।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শিরোপা জিতেও পুরস্কার প্রত্যাখ্যান করলেন জিৎ

আপডেট টাইম : ০২:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০