ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নাটোর উত্তরা গণভবনে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ রবিবার রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভিতে পুনঃপ্রচার করা হবে ২০১৪ সালের সেপ্টেম্বরে নাটোরে ধারণ করা ইত্যাদির পর্ব। পর্বটি ধারণ করা হয় একসময় দিঘাপতিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত বর্তমানে ‘নাটোরের উত্তরা গণভবনে’। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। একজন হতদরিদ্র শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমের উৎপাদন ও সম্ভাবনা নিয়ে রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যিনি নিজেকে কখনোই প্রতিবন্ধী মনে করেন না। দৃষ্টি প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও আবুল বাশার দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মতই খুব সহজে দৈনন্দিন কাজগুলো করে থাকেন। এছাড়া একটি লালনগীতি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। গানটি ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্নস্থানে চিত্রায়ন করা হয়। রয়েছে নাটোরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে আঞ্চলিক ভাষায় রচিত সঙ্গীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নাচ।‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে নাটোর ও দিঘাপতিয়া রাজবাড়িকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় ২য় পর্ব। এছাড়াও ছিল মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নাটোর উত্তরা গণভবনে ধারণকৃত ইত্যাদি’র পুনঃপ্রচার

আপডেট টাইম : ০২:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০