ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ঐশ্বরিয়াকে নিয়ে ব্র্যাড পিটের আফসোস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ হলিউড অভিনেতা ব্র্যাড পিট। তার সঙ্গে পর্দায় রোমান্স করতে অনেক অভিনেত্রীই মুখিয়ে থাকেন। কিন্তু ‘ট্রয়’ সিনেমায় এই অভিনেতার বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

জানা যায়, ‘ট্রয়’ সিনেমার চিত্রনাট্য পছন্দ হয়েছিল ঐশ্বরিয়ার। এতে ব্রিসেইসের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য থাকায় এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে এই চরিত্রে দেখা যায় রোজ ব্রায়ানকে।

তবে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় না করার আফসোস রয়েই গিয়েছিল ব্র্যাড পিটের মনে। শুধু তাই নয়, সুযোগ পেলে এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে চান বলে জানিয়েছেন। ২০১২ সালে ‘কিলিং মি সফটলি’ সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে এ কথা জানান ব্র্যাড পিট। পুরোনো সেই সাক্ষাৎকার নতুন করে আবার আলোচনায় এসেছে।

ব্র্যাড পিট বলেন, ‘সুযোগ পেলে আমি ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে অভিনয় করতে চাই। কারণ তার অভিনয়ে বৈচিত্র রয়েছে। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি স্টাইল, সৌন্দর্য ও অভিনয় প্রতিভা দিয়ে হলিউডেও খ্যাতি অর্জন করেছেন। আমার মনে হয়, ট্রয় সিনেমায় তাকে পাওয়ার সুযোগ হাতছাড়া করেছি।’

‘ট্রয়’ সিনেমায় অভিনয় না করলেও পরবর্তী সময়ে ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ সিনেমার মাধ্যমে ইংরেজি সিনেমায় ঐশ্বরিয়ার অভিষেক হয়। এরপর ‘দ্য পিংক প্যান্থার টু’, ‘দ্য মিসট্রেস অব স্পাইসেস’ সিনেমায় অভিনয় করেছেন। এসব সিনেমাতে সাহসী চরিত্রেই দেখা গেছে তাকে। হয়তো, ‘ট্রয়’ সিনেমায় অভিনয় না করার আফসোস ঐশ্বরিয়ার মনেও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঐশ্বরিয়াকে নিয়ে ব্র্যাড পিটের আফসোস

আপডেট টাইম : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০