ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনার মাঝেও দম ফেলার সুযোগ পাচ্ছেন না ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমায় এ প্রজন্মের অভিনেত্রী নুসরাত ফারিয়া গত মাসে আংটিবদল করেছেন। করোনার এই অবসরে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন এটাই স্বাভাবিক। তবে তার সুযোগ একেবারেই নেই বলে জানালেন নুসরাত ফারিয়া।

ফারিয়া বলেন, দম ফেলার সুযোগ পাচ্ছি না। ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করছি। পরীক্ষা চলছে। পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছি। শুটিংয়ের কারণে নিয়মিত পড়ার সুযোগ হয় না। তাই এই সময়টাতে অনেক বেশি লোড নিতে হচ্ছে।

ফারিয়া আরো বলেন, করোনার জন্য মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসল পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেয়ার মানুষ আমি নই। যতো কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।

ফারিয়া জানান, গত বছর আইন বিষয়ে প্রথম বর্ষ সম্পন্ন করেছন তিনি। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা, চলবে ১৬ জুলাই পর্যন্ত। সেজন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন তিনি; পরে শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব। এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনার মাঝেও দম ফেলার সুযোগ পাচ্ছেন না ফারিয়া

আপডেট টাইম : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০