ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কবির সুমন ও ইমনকে নিয়ে আসিফের নতুন চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলাতেই সমান জনপ্রিয় শিল্পী কবীর সুমন। বাংলা সংগীতে অন্যরকম এক আবেগের নাম। তিনি নিজের কথা-সুর ও কণ্ঠে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।  ‘ ‘গানওয়ালা’, তোমাকে চাই’,‘জাতিস্মর’, ‘নিশিদ্ধ ইতেস্তহার’ তার গাওয়া এমন অনেক গানই মানুষের মনে জায়গা করে নিয়েছে, তার গান মানুষের মুখে মুখে ঘোরে। বিভিন্ন আন্দোলনে প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে তার গান।

এবার সেই নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পারিচালক কবির সুমনের কথা ও সুরে গান গাইতে চলেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সিরিয়ার ছেলে’। আর এর সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন।

এই গানটির বিষয়ে আসিফ নিজেই জানালেন। তুলে ধরেছেন গানের কয়েকটি লাইনও। কথাগুলো এমন- ‘কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে।’

আসিফ আকবর নতুন এই গান প্রসঙ্গে বলেন, ‘মানবপ্রেম আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা। সেরকম একটি অনুভূতির গান শ্রদ্ধেয় কবীর সুমন লিখলেন।  সিরিয়ার সেই ছোট্ট শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দিবে, তাকে নিয়ে গানটি। অদ্ভূত আবেগপূর্ন গানটি সুর করে পাঠিয়ে দিয়েছেন গানওয়ালা। আরো আনন্দের ব্যাপার আমার ওস্তাদ সঙ্গীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই রাজী হয়েছেন গানটির সঙ্গীত আয়োজনের করতে। একটা ভাল গানের অংশীদার হতে যাচ্ছি, বাকী আল্লাহর ইচ্ছা।’

শওকত আলী ইমন বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীত পরিচালক । তিনি নিজের সুর করা গানই সংগীতায়োজন করেন। কিন্তু এবার তিনি নিজের শিষ্য আসিফ আকবরের জন্য সংগীতায়োজন করছেন কিংবদন্তিন সংগীত ব্যক্তিত্ব কবির সুমনের লেখা ও সুর করা গান। এমন একটা গানের সঙ্গে ওস্তাদকে সঙ্গে পেয়ে তিনি উচ্ছ্বসিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কবির সুমন ও ইমনকে নিয়ে আসিফের নতুন চমক

আপডেট টাইম : ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০