ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

উপস্থাপনার পারিশ্রমিক আড়াই কোটি রুপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড তারকাদের সঙ্গে দক্ষিণী তারকাদের এক নীরব প্রতিযোগিতা চলে সবসময়। সিনেমার বাজেট বা তারকাদের পারিশ্রমিক, কোনো দিক থেকে পিছিয়ে নেই দক্ষিণী ইন্ডাস্ট্রি। বরং পারিশ্রমিকের চমক নিয়ে দক্ষিণী তারকারাই বেশি আলোচনায় থাকেন। এমন ঘটনা সম্প্রতি আবারও ঘটলো।

এই সময়ের হিট দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া তার পারিশ্রমিক নিয়ে খবরের শিরোনামে এলেন।

করোনার এই সময়ে ‘আহা’ নামের একটি টকশো উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। আল্লু অরবিন্দুর ওটিটি প্লাটফর্মে প্রচার হবে। শোনা যাচ্ছে, এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাম চরণ। খুব শিগগির এই এপিসোডের শুটিং শুরু হবে।

এদিকে উপস্থাপক তামান্না কত পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি পর্বের জন্য ৮ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। যদিও এই অর্থ খুবই কম। কারণ প্রতি সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন ১ থেকে দেড় কোটি রুপি। যদিও সিনেমার জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হয় তামান্নাকে।

এদিকে ‘আহা’ টকশোয়ের প্রতি এপিসোড যদি প্রতিদিন শুটিং করেন, তবে ৩০ দিনে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় আড়াই রুপি। সে অর্থে এই টকশো করে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

তামান্না বলেন, ‘আড্ডা আমার সবসময় ভালো লাগে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে নিয়মিত আড্ডা দেওয়ার এক সুযোগ হলো। এটি আমার জন্য বড় বিষয়। এছাড়া করোনার মহামারির কারণে ইন্ডাস্ট্রির আমরা সবাই অনেকদিন আলাদা। এই টকশো দিয়ে অনেকের সঙ্গে দেখা হবে। সবকিছু মিলিয়ে আমি বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি শুটিংয়ের।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

উপস্থাপনার পারিশ্রমিক আড়াই কোটি রুপি

আপডেট টাইম : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০