ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুঃসংবাদ যেন কোনো ভাবেই পিছু ছাড়ছে না বলিউডের। ফের একবার শোক সংবাদ মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান।

জানা গেছে, ভারতীয় স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ২০ জুন শ্বাসকষ্টের জন্য তাকে মুম্বইয়ের বান্দ্রাতে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির পর তার করোনা ভাইরাসের পরীক্ষা করা হলেও সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তার পরিবারে রয়েছেন, স্বামী বি সোহানলাল, ছেলে হামিদ খান এবং কন্যা হিনা খান এবং সুকিনা খান।

খ্যাতনামা এই কোরিওগ্রাফার তিনবার জাতীয় পুরষ্কার পেয়েছেন। বলিউডে বেশ কিছু অবিস্মরণীয় গানের কোরিওগ্রাফ করেছিলেন তিনি। চার দশকেরও বেশি সময়ের নিজের ক্যারিয়ারে ২০০০ এরও বেশি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি।

মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ডে নৃত্যশিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন সরোজ খান। ১৯৭৪ সালে গীতা মেরা নাম সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ ঘটান তিনি। ১৯৮৭ এর হাওয়া হাওয়াই থেকে শুরু করে দেবদাসের ডোলা রে ডোলাসহ একাধিক গানে তার অবদানে চিরকাল তাকে মনে রাখবে শিল্প জগত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান আর নেই

আপডেট টাইম : ০২:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০