ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

করোনায় এবারের হজে মুসল্লি ১ হাজারের কম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এবার সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। হজে এবার এক হাজারেরও কম লোক অংশ নেবেন বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে টেলিফোনে তিনি এ তথ্য জানান।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে টেলিফোন করেন। এ সময় কোভিড ১৯-এর কারণে ঐতিহ্যগত হজ বাতিলের বিষয়টি অবহিত করেন। এবার হজে এক হাজারেরও কম লোক (দেশি-বিদেশি) অংশ নেবেন বলেও জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

এর আগে ১৪ জুন দুই মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আবার ফোন করবেন।

প্রসঙ্গত এবার সৌদি আরবে যারা অবস্থান করছেন, শুধু তারাই হজ করার সুযোগ পাবেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এ কারণে বাংলাদেশের ৬৫ হাজার নিবন্ধনকারী হজের সুযোগ থেকে বঞ্চিত হলেন।

গত বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছিলেন, এদের মধ্যে ১৮ লাখই সৌদির বাইরের। কিন্তু এবার বিশ্বব্যাপী কোভিড ১৯-এর বিস্তারের ব্যাপকতায় হজের পরিসর সীমিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

করোনায় এবারের হজে মুসল্লি ১ হাজারের কম

আপডেট টাইম : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০