ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মা-বাবাকে নিয়ে সবাইকে সচেতন করছে রিয়াজের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার নন্দিত নায়ক রিয়াজ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর মডেল ও অভিনেত্রী তিনার সঙ্গে দাম্পত্যজীবন শুরু করেন। ভালোবাসা আর সুখে ভরপুর সেই সংসারে ২০১৪ সালের ৩০ মে দুপুরে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা আমেরা সিদ্দীকী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিলেন রিয়াজ।

ঘরে বসেই পরিবারের সঙ্গে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন রিয়াজ। এখানে দেখা যাচ্ছে তার সাড়ে ৫ বছরের কন্যা আমেরা করোনা বিষয়ক ছড়া পড়ছে। মা ও বাবার সঙ্গে আধো আধো বোলে ছড়া বলে চলেছে আমেরা।

ছড়াটি এমন, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেনো আমি হাত ধুয়ে চলি, হাঁচি কাশি পেলে তুমি মুখখানা ঢাকো, রাস্তায় কফ থুতু ফেলা যাবে নাকো, করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, নিয়ম মেনে ঘরে থাকি বাংলাদেশের তরে।’

মেয়ের ছড়া আবৃত্তি শেষ হলেই রিয়াজ বলেন, ‘প্রিয় ভাই বেনেরা,আসুন আমরা এই সময় নিয়ম মেনে ঘরে থাকি, যেভাবে বাংলাদেশে করোনা সংক্রামিত হচ্ছে, আমরা যদি ঘরে থাকি, ঠিক মতো হাত ধুই এবং হাঁচি কাশির শিষ্টাচার বজায় রাখি আমরা হয় তো এই করোনা সংক্রামনকে কিছুটা থামিয়ে রাখতে পারবো। মহান সৃষ্টিকর্তা আমরাদের সবাইকে ভালো রাখুন।’

নভেল করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সর্বশেষ করোনা ভাইরাস চলে এসেছে বাংলাদেশেও। ইতিমধ্যে বাংলাদেশে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মা-বাবাকে নিয়ে সবাইকে সচেতন করছে রিয়াজের মেয়ে

আপডেট টাইম : ০২:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০