ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ভয়াবহ পরিস্থিতিতেও চুম্বন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৪৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত সারা বিশ্ব। ভারতেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিনোদন জগতও স্তব্ধ। তারকারা ঘরবন্দি। সংক্রমণ এড়াতে পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন সকলেই। কিন্তু এর মধ্যেই বিশেষ বন্ধু রণজয়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায়, রীতিমতো জমিয়ে জন্মদিন পালন করছেন রণজয় ও  সোহিনী। রণজয়কে কেক কাটতেও দেখা যায়।

তবে এখানেই শেষ নয়। জন্মদিনেই  প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে শুভেচ্ছা জানান  সোহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে রণজয় একটি উপহারের বক্স খুলছেন। আর সেখানে রয়েছে একটি অ্যাপেলের ম্যাকবুক এয়ার। এই উপহারটি দিয়েছেন স্বয়ং সোহিনীই। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই করোনার প্রাদুর্ভাবের এই সময়ে এমন চুম্বনের ভিডিও প্রকাশ করায় সমালোচনা করেছেন। কারণ একদিকে তারকা থেকে শুরু করে সবাই এখন দূরত্ব বজায় রাখার কথা বলছেন। সেখানে তাদের এমন চুম্বনে অবাকই হয়েছেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনার ভয়াবহ পরিস্থিতিতেও চুম্বন

আপডেট টাইম : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০