ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জনতার দায়িত্বহীনতায় ক্ষুব্ধ শ্রীলেখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্তের ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কারণ অন্যান্য দেশের মতো এই মরণ ভাইরাস হানা দিয়েছে ভারতেও। ইতোমধ্যে দেশটিতে ৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতার উল্লাসে উদ্বিগ্ন শ্রীলেখা। রবিবার বিকালে থালা-বাটি বাজানোর ঘটনায় তিনি রীতিমতো স্তম্ভিত। অমাবস্যাকে কেন্দ্র করে বাড়ির ছাদে উঠে পরিবারের সবাইকে নিয়ে থা-বাটি বাজানোর উৎসবে শামিল হন বলিউড ‍সুপারস্টার অমিতাভ বচ্চনও।

গোটা ঘটনায় ক্ষুব্ধ শ্রীলেখা সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেন, ‘জানি না, ভবিষ্যৎ কী! আগামী দিনের আঁচ কেউ হয়তো এখনও করতে পারছেন না। এটা কোনও উৎসব নয়। দয়া করে বাড়িতে থাকুন। অন্য সব বন্ধ করে দিন। আমার বাড়িতে ৭০ বছর বয়সী বাবা আছেন। আমি ভীষণ চিন্তিত। আমার মেয়ে আছে। ওর সারা জীবন পড়ে আছে।

পাশাপাশি রবিবার যারা আহাম্মকের মতো রাস্তায় নেমে নাচানাচি করেন এবং থালা-বাটি বাজান, তাদের উপর ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। তিনি বলেন, ‘এই লড়াইটা আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। কয়েকটা দিন সবাই নিজ ঘরে থাকুন। নিজে ভালো থাকুন, বাকিদেরও ভালো রাখুন। দেশটা মৃত্যুপুরী হয়ে যাক তা আমি চাই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জনতার দায়িত্বহীনতায় ক্ষুব্ধ শ্রীলেখা

আপডেট টাইম : ১১:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০