ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মহামারিতেও স্বামী সান্নিধ্য পেলেন রাধিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার আরও দ্রুত ও বিস্তৃত হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত প্রায় চার লাখ মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন সাড়ে ১৬ হাজারেরও বেশি। এই মহামারির মধ্যেই হাজার মাইল উড়ে কৃষ্ণের (স্বামী) কাছে ছুটে গেলেন রাধিকা। পৌরাণিক কাহিনী নয় বাস্তবেই বলিউডের জনপ্রিয় নায়িকা রাধিকা আপ্তে স্বামী সান্নিধ্য পেতে জীবন বাজি রেখে হাজার মাইল উড়ে ভারত থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন এই বৈশ্বিক মহামারির মধ্যেই।

সম্প্রতি রাধিকা আপ্তে লন্ডন যাত্রার সময় বিমানবন্দরে তোলা একটি ছবি ইনস্টাগামে পোস্ট করলে ভাইরাল হয়। সেখানে তার অসংখ্য ভক্ত-অনুরক্ত ভীতি ও শঙ্কা প্রকাশ করেছেন মহামারির সময় লন্ডন ভ্রমণ নিয়ে। তিনি যে সময় লন্ডন যাত্রা করেছেন সর্বশেষ হিসেব অনুযায়ী তখন যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের এবং আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হাজির হয়ে রাধিকা জানিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই ভারত থেকে লন্ডনে পৌঁছেছেন তিনি। রাধিকা বলেন, ‘আমার লন্ডন আসার খবর শুনে অনেকে দুশ্চিন্তায় ছিলেন। আমার প্রিয় সেই মানুষদের বলছি আমি সুস্থভাবে লন্ডনে এসেছি। বিমানবন্দর বেশ ফাঁকা ছিল, খুব একটা অসুবিধা হয়নি। সবার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।’

রাধিকা আরও জানান, তিনি যে বিমানে লন্ডন গেছেন সেই বিমানটি পরিপূর্ণ ছিল। এই অভিনেত্রী বলেন, ‘দুদিন আগে আমি যখন লন্ডন থেকে ভারতে গিয়েছিলাম সে সময় বিমান ফাঁকা ছিল।’ জানা গেছে, রাধিকার স্বামী বেনেডিক্ট টেলার লন্ডনে থাকেন। আর স্বামীর সঙ্গে দেখা করতে প্রায়ই তাকে ছুটতে হয় লন্ডনে।

রাধিকা আপ্তে ভারতের জনপ্রিয় নায়িকা। তিনি হিন্দি, বাংলা, মারাঠি, তেলেগু, তামিল এবং মালায়মাম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের বিনোদিনী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার দর্শকদের কাছ থেকে। তার অভিনীত ‘পার্চড’, ‘বদলাপুর’, ‘অহেল্যা’, ‘মাঝি : দ্য মাউন্টেইন মেন’, ‘আন্ধাদুন’সহ বেশকিছু সিনেমা ব্যতিক্রমী মাত্রা দিয়েছে বলিউডে। তবে এ অভিনেত্রীকে আজকের এই রাধিকা আপ্তে হতে বেশ কণ্টকময় পথে হাঁটতে হয়েছে। অভিনয় করতে গিয়ে অশ্লীল অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছেন এই অভিনেত্রী। এমনো হয়েছে আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে না চাওয়ায় তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে। তবে অনলাইনে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ হওয়ায় তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মহামারিতেও স্বামী সান্নিধ্য পেলেন রাধিকা

আপডেট টাইম : ১০:০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০