ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাবা-মেয়ে হয়ে আসছেন অমিতাভ-ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘বুম’-এ অমিতাভ বচ্চনের সঙ্গ পেয়েছিলেন ক্যাটরিনা কাইফ। অবশ্য ইরোটিক ধাঁচের সিনেমাটি ভীষণ সমালোচিত হয়, বক্স অফিসেও একদম চলেনি। এবার তাদের দেখা যাবে বাবা-মেয়ে চরিত্রে।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, একটি শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে কমেডি ধাঁচের সিনেমাটির পরিকল্পনা করেছেন পরিচালক বিকাশ বেহল। আপাতত নাম রাখা হয়েছে ‘ডেডলি’। মে মাসে শুটিং ফ্লোরে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চিত্রনাট্য পড়েই মুগ্ধ হন ক্যাটরিনা এবং পরিচালককে ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি। নায়িকার মতে, নতুন জনরায় নিজেকে নিরীক্ষা করার সুযোগ পাবেন এই সিনেমায়।

ইতিমধ্যে বিকাশ ও ক্যাট দুজনেই অমিতাভের সঙ্গে আলোচনা করেছেন। তারা চুক্তিবদ্ধ হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

কিছুদিন আগে বাবা-মেয়ের ভূমিকায় একটি জুয়েলারির বিজ্ঞাপনে অংশ নেন অমিতাভ ও ক্যাট। তবে এটি হতে যাচ্ছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পিকু’র পর বাবা-মেয়ের গল্পে বিগ বি’র দ্বিতীয় সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাবা-মেয়ে হয়ে আসছেন অমিতাভ-ক্যাটরিনা

আপডেট টাইম : ০৬:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০