ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শঙ্খ ধ্বনি, হাততালিতে ব্যস্ত কেন বলিউড তারকারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিকাল ৫টা। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মুম্বাইবাসী করতালি দিতে থাকেন। বলিউড তারকারাও নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন। গোটা বিশ্ব যখন করোনা প্রকোপে মুখের হাসি হারিয়ে ফেলেছেন, ঠিক তখন মুম্বাইতে এমন কাণ্ড কেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই বলেছিলেন—জরুরি সেবায় যুক্ত মানুষদের বাইরে বের হতেই হবে। অন্য মানুষেরা ঘরের বাইরে আসবে না। রোববার বিকেল ৫টায় বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘণ্টা, শঙ্খ ও হাততালি দিয়ে জরুরি সেবায় যুক্ত মানুষদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বলিউড তারকারা ভারতে করোনাভাইরাসের সঙ্গে লড়তে যেসব চিকিৎসক, নার্স, হাসপাতালকর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের কেউ ঘণ্টা বাজিয়েছেন। অনেকে বাসন কিংবা পাতিলে চামচ দিয়ে আওয়াজ তুলেছেন। এভাবেই চলে ৫ মিনিট।

এই অভিবাদনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারকারা। অমিতাভ বচ্চন একটি ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এতে দেখা যায়, জুহুর বাংলোর বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্য বচ্চন, অমিতাভের মেয়ে শ্বেতা নন্দা, নাতনি নভ্যা নাভেলি নন্দাও ছিলেন। এ সময় সবার পরনে ছিল সাদা রঙের পোশাক। ৭৭ বছর বয়েসি অমিতাভ ক্যাপশনে লিখেন—ঐতিহাসিক…একমাত্র আমরাই…এবং আমরা বিজয়ী।

অভিনেত্রী ভূমি পেডনেকারও একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এতে তাকেও তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায়। এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, আমাদের নায়কেরা, চিকিৎসকেরা, মেডিকেল স্টাফেরা এবং যারা সামনে থেকে এই মহামারি মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের অভিবাদন।

অভিনেতা অক্ষয় কুমারকেও ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে করতালি ও হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। ক্যাপশনে লিখেন, আপনাদের নিঃস্বার্থ সেবার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে রণবীর সিং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপিকা পাড়ুকোনের হাততালি দেওয়া একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের নায়কদের ধন্যবাদ।

এছাড়াও কঙ্গনা রাণৌত, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, রোহিতসহ অনেক তারকাই অভিবাদন জানাতে বারান্দায় বেরিয়ে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শঙ্খ ধ্বনি, হাততালিতে ব্যস্ত কেন বলিউড তারকারা

আপডেট টাইম : ০১:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০