ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পড়াশোনা করেই সময় কাটছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বেশ কিছুদিন ধরেই করোনার প্রাদুর্ভাবের কারণে সব কাজ বন্ধ রেখেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এখন বাসাতেই সময় কাটাচ্ছেন তিনি। নিজের ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে সচেতনও করছেন তিনি। এ বিষয়ে ফারিয়া বলেন, গত ১১ই মার্চ থেকে সব কাজ বন্ধ করে দিয়েছি। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত কাজ করবো না। চাই না আমার কারণে অন্যরা আক্রান্ত হোক। একজন সচেতন নাগরিক হিসেবে এ কাজটি আমি করছি। এখন বাসাতেই থাকছি।

পড়াশোনা করেই সময় কাটছে। পরিবারকেও বেশি সময় দিচ্ছি। এ অভিনেত্রী আরো বলেন, বৈশ্বিকভাবে আমরা খুব বিপজ্জনক সময় পার করছি। এরই মধ্যে আমাদের দেশেও আক্রান্ত হয়েছে। এ অবস্থায় আমরা যদি সচেতন হই, আশেপাশে ঘোরাফেরা বন্ধ করে বাড়িতে থাকি, তবে অনেকটাই এর সংক্রমণ রোধ করতে পারবো। বিষয়টি যতটা সহজভাবে দেখছি, আসলে ততটা সহজ নয়। বরং এটি অনেক বড় একটি বিষয়। আপনি ভাবতে পারেন, আপনি আক্রান্ত হবেন না। কিন্তু আপনার কারণে পাশের মানুষটি আক্রান্ত হতে পারে। কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবার সমান নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পড়াশোনা করেই সময় কাটছে

আপডেট টাইম : ০২:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০