ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

স্বাধীনতা দিবসে মম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মম গেল কিছু দিন বিশেষ দিবসের নাটকেই ব্যস্ত সময় পার করছেন। এই অভিনেত্রী টিভি ধারাবাহিকে নেই। ফলে ছোটপর্দার বিশেষ দিবসের নাটকগুলোর দিকে বেশ মনোযোগী তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শেষ করেছেন স্বাধীনতা দিবসের একটি নাটকের শুটিং। আগামী ২৬শে মার্চ চ্যানেল আইয়ে তাকে দেখা যাবে ‘আঁধারে আভা’ শিরোনামের একটি নাটকে। এটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে। এটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। মম বলেন, এ নাটকের গল্পের কনসেপ্টটিই মূল আকর্ষণ।

সেই জায়গা থেকে আমি নাটকটিতে কাজ করতে আগ্রহী হয়েছি। ব্যক্তিগতভাবে যে ধরনের গল্পভিত্তিক কাজের প্রতি আমার আগ্রহ এটি তেমনি বলতে পারি। এদিকে বৈশাখেও এই অভিনেত্রীকে দুটি নাটকে দেখা যাবে। নাটক দুটি হলো ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও জোনাকির গল্প’। তার বিপরীতে দুটি নাটকেই আছেন মোশাররফ করিম। দুটি নাটকই পরিচালনা করেছেন সাগর জাহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

স্বাধীনতা দিবসে মম

আপডেট টাইম : ০২:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০