ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সোনম কি সত্যিই অন্তঃসত্ত্বা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে মা হতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিও থেকে এই গুঞ্জনের শুরু। এতে দেখা যায়, ঢিলেঢালা পোশাকে সোনম। জানালা দিয়ে নিচে তার শাশুড়ির সঙ্গে কথা বলছেন। এরপর থেকেই কানাকানি শুরু— সোনম কাপুর অন্তঃসত্ত্বা।

তবে এই গুঞ্জন ভিত্তিহীন বলে জানা গেছে। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন মিথ্যা ও ভিত্তিহীন।’

সম্প্রতি লন্ডন থেকে ভারতে ফিরেছেন সোনম। এরপর বাড়িতেই অবস্থান করছেন। ভাইরাল ভিডিও প্রসঙ্গে সূত্রটি জানায়, করোনাভাইরাসের কারণে বর্তমানে স্বামীকে নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন এই অভিনেত্রী। এ কারণেই ঘরের ভেতরে থেকে জানালা দিয়ে কথা বলছিলেন।

তবে সোনমের মা হওয়ার গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজাকে বিয়ে করেন তিনি। এরপর প্রায়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যায়।

সোনম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য জয়া ফ্যাক্টর। এতে মালায়ালাম অভিনেতা দুলকার সালমানের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী। অনুজা চৌহানের ‘দ্য জয়া ফ্যাক্টর’ বই অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে মুক্তির পর বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। আপাতত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি সোনম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সোনম কি সত্যিই অন্তঃসত্ত্বা

আপডেট টাইম : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০