ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সব ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করলেন অভিনেত্রী ভাবনার পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সব ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের শেখ শিউলি হাবিব।

এবার একই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তার পরিবার।

করোনার কারণে অর্থনৈতিক মন্দা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে চলতি মাসে ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া নেবেন না ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

রাজধানীর হাজারীবাগ এলাকায় ৬ তলা ভবন রয়েছে ভাবনাদের। ভবনটিতে ছয়টি পরিবার ভাড়া থাকেন।

এসব ভাড়াটিয়াদের থেকে মার্চ মাসের ভাড়া নেবেন বলে জানালেন ভাবনার বাবা ‘রাত্রীর যাত্রী’খ্যাত চলচ্চিত্র নির্মাতা হাবিব।

এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবেলায় মানুষের জন্য তো মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।’

এদিকে একটি ট্রাভেল এজেন্সির মালিক শিউলি হাবিব তার ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন।

এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, তাই আমি এ দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম।

শিউলি হাবিব ও ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব দুজনেই আশাবাদী, তাদের দেখাদেখি দেশের সব বাড়িয়াওলার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়াবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সব ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করলেন অভিনেত্রী ভাবনার পরিবার

আপডেট টাইম : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০