ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আমার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ আজমেরী হক বাঁধন। ২০১৮ সালে হঠাৎই মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন তিনি। এই সময়টাতে একটি চলচ্চিত্রের শ্যুটিং শেষ করেছেন বলে জানান। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে… 

মাঝে আমার ওপর দিয়ে যে ঝড় গেছে তা সবার জানা। সেই সময়ে অনেকে ভেবেছে আমি হয়তো আর কামব্যাক করতে পারব না। কিন্তু আমি মনোবল হারাইনি। সাহস নিয়ে এগিয়ে গেছি। আমার মেয়ের অধিকার আদায় করেছি। সেই সময়ে আমি অভিনয় থেকে কিছুটা দূরে ছিলাম। তবে গেল বছর কাজ করেছি। একটি চলচ্চিত্রের শ্যুটিং শেষ করেছি এরই মধ্যে।

চুপিসারে চলচ্চিত্রের কাজ…

বিষয়টি আমি নিজে থেকে লুকাইনি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের নিষেধ ছিল। তাই এই ছবির বিষয়ে আমি কাউকে কিছু জানাইনি। এখনো ছবিটি সম্পর্কে কেউ তেমন কিছু জানে না। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক আয়োজন করে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। এটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

সিনেমায় কাজের অভিজ্ঞতা…

আমি এই ছবির জন্য ছয় মাস রিহার্সেল করেছি। এরমধ্যে তিন মাস টানা রিহার্সেল ছিল। তারপর শ্যুটিং। ছবির সব কাজ শেষ করেছি। এই ছবিতে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আমি কখনো বয়স নিয়ে লুকোচুরি করিনি। আমার বয়স অনুযায়ী ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেটি আমি পেয়েছি। অনেকে ভাবেন নায়িকাদের বয়স বেড়ে গেলে তাকে দিয়ে কাজ করানো সম্ভব হয় না। এই ছবিটি দেখার পর সবার সেই ভুল ভেঙে যাবে।

টিভি নাটকে ফেরা...

টিভি নাটকে অবশ্যই অভিনয় করব। অনেকেই ভাবেন হয়তো করব না। ভালো নির্মাতা, গল্প ও টিম হলে আমাকে আবার নাটকে দেখা যাবে। আমার অভিনয়ের ক্ষুধা রয়েছে। সেই ক্ষুধা থেকেই নিয়মিত কাজ করতে চাই। এখন থেকে আরও ডেডিকেশন দিয়ে অভিনয় করব।

শোবিজের বাইরে…

আমি নিয়মিত বিভিন্ন  সচেতনতামূলক কাজ করছি। একটি এনজিওতে উপদেষ্টা হিসেবে আছি। এখান থেকে সচেতনতামূলক নানা রকম কাজের সঙ্গে নিজেকে জড়িত রেখেছি। আমি চাই আমাদের নারীরা সাহসী হয়ে উঠুক। তারা কোনো প্রতিকূলতায় যেন ভেঙে না পড়ে।

মেয়ে খবর…

আমার কাছে সে অনেক ভালো আছে। গেল দুবছরে তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমাকে একাই সব দেখতে হচ্ছে। আমি এভাবেই আমার মেয়েকে মানুষ করতে চাই। আমি বিশ্বাস করি, আমার এই সাহস অন্য নারীদেরও অনুপ্রেরণা দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে

আপডেট টাইম : ১১:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০