ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কবরীর নতুন সিনেমার নায়ক-নায়িকা তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি অনুদানে চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য কবরী তার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করেছেন গেল ১৭ই মার্চ। যেহেতু ঐ দিনটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর প্রথমদিন, তাই সেই দিনটিতেই কবরী তার ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ শুরু করেন। সরকারি অনুদানে নির্মাণ চলতি এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দু’টি ভিন্ন রিয়েলিটি শো থেকে প্রথম রানারআপ হওয়া দুইজন অভিনয়শিল্পী। একজন রিয়াদ রায়হান অন্যজন হচ্ছেন সালওয়া। সিনেমাটিতে রিয়াদ রায়হান অভিনয় করছেন অনিরুদ্ধ চরিত্রে এবং সালওয়ার চরিত্রের নাম অরনী। এরইমধ্যে টানা দু’দিন শুটিংয়ে অংশ নিয়েছেন রিয়াদ। ১৭ই মার্চ যেহেতু সিনেমাটির শুটিংয়ের প্রথমদিন ছিল, তাই সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পটে ছিলেন সালওয়া। তবে ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।

এদিকে কবরীর নির্দেশনায় প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে রিয়াদ রায়হান বলেন, কবরী ম্যাডামের নির্দেশনায় কাজ করে আমার মধ্যে খুব ভালোলাগা কাজ করছে। এই ভালোলাগাটা আসলে সত্যিই ভাষায় প্রকাশের নয়। শুরুতে কিছুটা ভয় ছিল আমার ভেতর। কিন্তু শুটিং শুরুর প্রথমদিনে প্রথম টেকটা একবারেই হওয়াতে সেই ভয়টা কেটে গেছে। অবশ্যই ম্যাডামের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তার নির্দেশনায় কাজ করতে পারাটা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের বিষয়। আশা করছি খুব ভালো একটি কাজ হবে। সালওয়া বলেন, অবশ্যই এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে, কবরী আপা তার সিনেমার নায়িকা চরিত্রটির জন্য আমার ওপর আস্থা রেখেছেন। সিনেমায় আমার অংশের কাজ যদিও এখনো শুরু হয়নি, কিন্তু তারপরও আমি প্রথম দিনের শুটিংয়ে গিয়েছিলাম। তার পাশে বসে থেকে থেকে কাজ দেখেছি। তিনিও আমাকে অভিনয়ের ব্যাপারে অনেক কিছুই বুঝিয়েছেন। আমিও আমার মতো করে বুঝে নেয়ার চেষ্টা করেছি। আমার উপর কবরী আপা যে আস্থা রেখেছেন আমি তার সর্বোচ্চ মূল্যায়ন দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্‌।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কবরীর নতুন সিনেমার নায়ক-নায়িকা তারা

আপডেট টাইম : ১০:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০