ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শিশুতোষ চলচ্চিত্রে ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র দর্শকের মনে দাগ কাটেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। এরপর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। প্রথম ছবির মতো কোনো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছেন বলে জানান তিনি। এদিকে এবার একটি শিশুতোষ চলচ্চিত্রে দেখা যাবে ভাবনাকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাণ হবে এটি। নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এটি নির্মাণ করছেন সালমান হায়দার। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

এতে শেখ রেহানা চরিত্রে ভাবনা অভিনয় করবেন। অন্যদিকে এই অভিনেত্রী বর্তমানে ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘বোকা ভূত’ নামের একটি ধারাবাহিকের শুটিং। এর নির্মাতা অনিমেষ আইচ। এটি দুরন্ত টিভির জন্য নির্মিত হয়েছে। ভাবনা তার কাজ ও ব্যস্ততা প্রসঙ্গে বলেন, আমি বরাবরই আমার লক্ষ্যে অটুট থাকি। কখনো অনেক কাজের জন্য অস্থির হয়ে পড়ি না। আমি মনে করি, কাজের সংখ্যা কম হোক। কিন্তু সেটি অবশ্যই ভালো কিছু হতে হবে। এই সময়ে মিডিয়াতে অযোগ্য লোকের সংখ্যা বাড়ছে বলেও এই গ্ল্যামারকন্যা মন্তব্য করেন। যার কারণে অনেক ভালো শিল্পী কাজ করার সুযোগ পাচ্ছে না বলে তার ভাষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শিশুতোষ চলচ্চিত্রে ভাবনা

আপডেট টাইম : ০১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০