ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখের গানে অ্যাপেল ও আয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অ্যাপেল আহমেদ মূলত একজন মডেল, প্রযোজক ও নির্মাতা। এর আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘এভাবে চাই’, চন্দন রায় চৌধুরীর ‘যদি একটা দিন’সহ বেশকিছু ভালো মানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তিন বছর পর এবারের বৈশাখে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন অ্যাপেল আহমেদ। তার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন ইরাকের মডেল আয়া। নতুন গান নিয়ে অ্যাপেল আহমেদ বলেন, সর্বশেষ শাওন গানওয়ালার ‘এভাবে চাই’ শিরোনামের গানে
মডেল হিসেবে কাজ করেছিলাম। এ গানটি দর্শকরা বেশ পছন্দ করেন। মালয়েশিয়ার বেশ কিছু মনোরম লোকেশনে নতুন এ গানটির কাজ হয়েছে। এবারের গানের শিরোনাম ‘প্রণয় ছায়া’।

এ গানের ভিডিও স্টোরিটা করেছেন গায়ক তানজীব সারোয়ার। আমার সঙ্গে ইরাকের মডেল আয়াকে দর্শকরা নতুন এ গানের ভিডিওতে দেখতে পাবেন। তিনি আরো জানান, শাওন গানওয়ালার গাওয়া নতুন এ গানটির মিউজিক কম্পোজ করেছেন আমজাদ হোসেন। গল্পকে প্রাধান্য দিয়ে কাজটি করা হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন রায়হান শরীফ। আসছে পয়লা বৈশাখে সিডি চয়েজে প্রকাশ হবে গান ও ভিডিওটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৈশাখের গানে অ্যাপেল ও আয়া

আপডেট টাইম : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০