ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৩১শে মার্চ পর্যন্ত নাটকের শুটিং বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে একজনের মৃত্যুও ঘটেছে। রাষ্ট্রীয় ঘোষণায় স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। বন্ধ হয়েছে সিনেমা হলও। এবার বন্ধ হলো নাটকের শুটিং। ৩১শে মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে  প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি ইরেশ যাকের।

তিনি বলেন, ৩১ মার্চ পর্যন্ত টিভি নাটকের শুটিং বন্ধ রাখা হবে। বুধবার রাত ৮টায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সভাপতি ইরেশ যাকের, ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩১শে মার্চ পর্যন্ত নাটকের শুটিং বন্ধ

আপডেট টাইম : ০১:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০