ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কীভাবে কাটছে বলিউড তারকাদের কোয়ারেন্টাইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জন।

এই ভাইরাসের কারণে বলিউডের সকল সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনয়শিল্পীরা। ঘরের ভেতরেই নানাভাবে সময় কাটাচ্ছেন তারা।

ছবি আঁকছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমা শুটিং করছিলেন। কিন্তু আপাতত শুটিং বন্ধ। তাই হাতে তুলে নিয়েছেন রং তুলি। ঘরে বসে ছবি এঁকেই সময় কাটছে তার। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি আঁকার একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেতা।

আট দিন ধরে ঘরে প্রিয়াঙ্কা

আট দিন ধরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ‘বলিউডের দেশি গার্ল’। এতে তিনি বলেন, ‘আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের হ্যালো বলতে এলাম। খুবই অদ্ভুত একটি সময় এবং আমাদের জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। মনে হচ্ছে, সিনেমার কোনো ঘটনা, কিন্তু না। গত সপ্তাহ থেকে নিক ও আমি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছি এবং এটি আমাদের অষ্টম দিন। আমাদের সবসময়ই চরম ব্যস্ততার মধ্যে কাটে। আশেপাশে অনেক মানুষের ভিড় থাকে। কিন্তু হঠাৎ করেই, এটাই বাস্তবতা, সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। আমার বিশ্বাস আপনাদেরও একই রকম অনুভূতি হচ্ছে। আমরা সকল সতর্কতা অবলম্বন করছি। সুস্থ আছি। সামাজিক দূরত্ব বজায় রাখার প্র্যাকটিস করছি।

গিটার বাজাচ্ছেন ক্যাটরিনা

সারা বছর শুটিংয়ের ব্যস্ততায় কাটে। স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিটার বাজানো শিখছেন ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে তাকে গিটারের অনুশীলন করতে দেখা গেছে। এছাড়া সম্প্রতি অন্য একটি ভিডিওতে এই অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতেই নিয়মিত জিম করছেন তিনি।

বাড়িতে যোগব্যায়াম করছেন হিনা

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই বাড়িতেই যোগব্যায়াম শুরু করেছেন হিনা খান। সবাইকে সতর্ক ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছে এই অভিনেত্রী।

পরিবারের সঙ্গে মাধুরী দীক্ষিত

বলিউডের ‘ধাক ধাক গার্ল’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এই অভিনেত্রীর স্বেচ্ছায় কোয়ারেন্টাইন কাটছে পরিবারের সদস্যের সঙ্গে। ইনস্টাগ্রামে স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিজেকে ও পরিবারকে করোনাভাইরাসের হাত থেকে বাঁচাতে বাড়িতেই স্বেচ্চায় কোয়ারেন্টাইন করলাম। তবে এই সুযোগে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারব। সবাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। যত্ন নিন, নিরাপদ থাকুন।’

বাড়ির বাগানে নাচছেন শহিদ

জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। দুদিন ধরে বাড়িতেই। না যেতে পারছেন বাহিরে, না জিমে। তাই বাড়ির বাগানেই নেচে গেয়ে সময় কাটাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কীভাবে কাটছে বলিউড তারকাদের কোয়ারেন্টাইন

আপডেট টাইম : ০১:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০