ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনাভাইরাস নিয়ে শাকিব খানের সতর্কতা পোস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক পোস্ট দিয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান।  ওই পোস্টে তিনি লিখেছেন, নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশা না করে এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। যে কোনো ধরনের অনুষ্ঠান, জনসভা, জনসমাগম আছে এমন জায়গা এড়িয়ে চলতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। করোনাভাইরাসের সংক্রমণের পর লক্ষণ প্রকাশে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

লক্ষণ: শুকনো কাশির সঙ্গে জ্বর। শ্বাসপ্রশ্বাসে সমস্যা। মাথাব্যথা, গলাব্যথা। মাংসপেশিতে ব্যথা থাকতে পারে। এ ক্ষেত্রে সংক্রমণ শুরু হয় জ্বর দিয়ে। এরপর শুকনো কাশি হতে পারে, যার এক সপ্তাহের মধ্যে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে।

করোনাভাইরাস আক্রান্ত, সন্দেহজনক ব্যক্তির সংস্পর্শে না আসাই সবচেয়ে ভালো প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।

সচেতনতা: আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি দেবেন না। টিস্যু বা রুমালের ব্যবহার শেষ হলে পুড়িয়ে ফেলতে হবে। বন্যপ্রাণী বা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ করা যাবে না। মাছ-মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

বারবার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে যেমন সিঁড়ির রেলিং, লিফট, দরজা, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ি বা রিকশার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে।

সবাই সচেতনতা অবলম্বন করুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন।

তবে ওই পোস্টে তিনি কোনো তথ্যসূত্র উল্লেখ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনাভাইরাস নিয়ে শাকিব খানের সতর্কতা পোস্ট

আপডেট টাইম : ১২:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০