ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

হোম কোয়ারেন্টিনে টালিউড তারকা মিমি ও জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বাংলা চলচ্চিত্রের হালের দুই খ্যাতিমান তারকা মিমি ও জিৎ শুটিং শেষ না করেই লন্ডন থেকে ফিরে স্বেচ্ছা কোয়ারেন্টিনে চলে গেছেন।

কলকাতায় একজন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়ার পর থেকেই সেই আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। খবর আনন্দবাজার পত্রিকার।

এর মধ্যেই শুটিং বন্ধ করে তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন টলিউডের অভিনেতা জিৎ ও অভিনেত্রী তথা সাংসদ মিমি।

লন্ডনে শুটিং করতে গিয়ে শোনেন সতর্কতার জন্য বিদেশি বিমান ভারতে আসার ক্ষেত্রে বাধা দেয়া হয়েছে, এ কারণে তাই দ্রুত দেশে ফিরেছেন তারা।

বুধবার সকালেই কলকাতায় ফিরেছেন তারা। দুজনেই আপাতত আইসোলেশনে থাকবেন।

কলকাতা বিমানবন্দরে নেমেই মিমি জানিয়েছেন, তিনি আপাতত তার কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করবেন না।

তার বাবার বয়স ৬৫। তাই বাবা-মায়ের সঙ্গেও দেখা করবেন না তিনি। এ কারণেই থাকবেন সেলফ আইসোলেশনে।

মিমি ও জিৎ দুজনেই জানান, লন্ডনে তাদের শুটিং করতে কোনো অসুবিধা হয়নি। তবে হিথরো কিংবা দুবাই বিমানবন্দর এত খালি আগে কখনও দেখেননি বলেও জানান তারা।’

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইয়োরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো থেকে কোনো ব্যক্তি ১৮ মার্চের পর আর ভারতে ফিরে আসতে পারবে না।

পুনরায় দেশে ফিরতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আর সেই জন্যই বাধ্য হয়ে গোটা টিমকে চটজলদি ওই সিদ্ধান্ত নিতে হয়েছে।

যুক্তরাজ্যের বাকিংহামশায়ার, ‘বাজি’ ছবির শুটিং চলছিল। সেখানেই ছিলেন দুজনে। যাওয়ার আগে মাস্ক পরে ছবিও পোস্ট করেছিলেন মিমি।

এদিকে কলকাতায় প্রথম একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হোম কোয়ারেন্টিনে টালিউড তারকা মিমি ও জিৎ

আপডেট টাইম : ০৫:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০