ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রেমের কথা স্বীকার করলেন আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো ‘বাহুবলি’খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠির প্রেম ও বিয়ে নিয়ে। তবে গুঞ্জন সত্যি নয় বলে অস্বীকার করেন তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানালেন, অতীতে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তা জানাননি তিনি।

আনুশকা বলেন, অতীতে আমি একটি মধুর প্রেমের সম্পর্কে ছিলাম, সেটি আনুমানিক ২০০৮ সালের দিকে। কিন্তু আমি তার নাম বলবো না। কারণ এটি খুবই ব্যক্তিগত বিষয়। আমরা যদি এখনো সম্পর্কে থাকতাম সেক্ষেত্রে হয়তো নাম প্রকাশ করতে পারতাম।

প্রভাস-আনুশকাপ্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা পরস্পরের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিই। এখনো এই সম্পর্ক খুব সম্মানজক পর্যায়ে রয়েছে। তবে আমি যেদিন বিয়ে করবো, সবাইকে জানাবো।

বিয়ের পরিকল্পনা নিয়ে আনুশকা বলেন, আমার কাছে বিয়ে খুবই পবিত্র একটি বিষয়। এতে বাকি জীবনের জন্য দুজন মানুষের বন্ধন তৈরি হয়। সম্পর্কে জড়ালে সঙ্গীর সঙ্গে সবসময় থাকা যায় এবং পরস্পরের মধ্যে বন্ধন গড়ে ওঠে। যদিও সঠিক মানুষের দেখা পেলেই বিয়ে করা উচিত।

সম্প্রতি গুঞ্জন ওঠে, খুব শিগগির পরিচালক প্রকাশ কোবেলা মুড়িকে বিয়ে করছেন আনুশকা। এই অভিনেত্রীর সাইজ জিরো সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। তবে খবরটি অস্বীকার করেছেন আনুশকা।

এছাড়া কয়েক দিন আগে শোনা যায়, ভারতীয় এক ক্রিকেটারকে বিয়ে করছেন এই অভিনেত্রী। কিন্তু খবরটি সত্য নয় বলে জানান তিনি। এখানেই শেষ নয়, ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও পরবর্তী সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রেমের কথা স্বীকার করলেন আনুশকা

আপডেট টাইম : ১২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০