ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সেলেনার প্রথম চুমুই ছিল ভুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন গায়িকা সেলেনা গোমেজ তখন ছোট। অভিনেতা কোল স্প্রাউস তার ক্রাশ। মাত্র ১৪ বছরের কিশোরী সেলেনা তখন ঘরজুড়ে লিখে রাখতেন স্প্রাউসের নাম। টিভিতে ধারাবাহিক ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’  দেখে তার পাগল ভক্তে পরিণত হয়েছিলেন তিনি। এ পাগলামির মাশুল গুনতেও হয়েছিল তাকে। কেলি ক্লার্কসনের টিভি অনুষ্ঠানে সেই ঘটনাটি ফাঁস করলেন এই মার্কিন গায়িকা। ওই টিভি অনুষ্ঠানের উপস্থাপক ক্লার্কসন সেলেনার কাছে জানতে চান তার প্রথম চুম্বনের অভিজ্ঞতার কথা। সেলেনা তখন ২০০৬ সালে নিজের জীবনে ঘটে যাওয়া মজার দুর্ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমি তখন কোল স্প্রাউসের জন্য পাগল ছিলাম। কেন যেন মনে হতো, একদিন না একদিন আমাদের দেখা হবেই। যাহোক, তার সঙ্গে একবার অভিনয়ের সুযোগ এসে গেল। একটা চুমু খাওয়ার দৃশ্য ছিল। আমি তাকে চুমু খেলামও। পরক্ষণেই বুঝতে পারলাম, সে আমার ক্রাশ কোল স্প্রাউস না, তার যমজ ভাই ডিলান স্প্রাউস। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বাজে একটা দিন।’ হাসতে হাসতে ক্লার্কসন জানতে চান, সত্যিই সেটা আপনার জীবনের প্রথম চুম্বন? সেলেনা কিঞ্চিৎ সংশোধন করে দিয়ে বলেন, ক্যামেরার সামনে প্রথম চুম্বন।

এ ঘটনা প্রকাশের পর ভাইকে ট্যাগ করে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন কোল স্প্রাউস। তিনি লেখেন, ‘আমার কপাল ভালো আমার সম্পর্কে কোনো মেয়ে এমন কথা কখনো বলেনি যে আমাকে চুমু খাওয়ার দিনটি তার জীবনের সবচেয়ে খারাপ দিন!’ পপ তারকা হওয়ার আগে সেলেনা গোমেজ অভিনয় করেছিলেন ‘হান্নাহ মন্টানা’ ও ‘উইজার্ড অব ওয়েভারলি প্লেস’ নামের ধারাবাহিকে। ডিজনির এ কাজটি শুরু করার আগে অবশ্য তার সুযোগ হয়েছিল ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’ সিরিজে কাজ করার। তখনই কোল স্প্রাউস ও তার যমজ ভাই ডিলান স্প্রাউসের সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল সেলেনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সেলেনার প্রথম চুমুই ছিল ভুল

আপডেট টাইম : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০