ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মাহি ও স্পর্শিয়াকে নিয়ে শাকিব খানের চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ  আসছে রোজার ঈদকে সামনে রেখে চলছে নতুন সিনেমার প্রস্তুতি। ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন কিং খান। সিনেমার নাম ‘নবাব (এলএলবি)’।

শুধু তাই নয়, এই ছবিতে দুই নায়িকা নিয়ে হাজির হবেন এ নায়ক। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে। ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। নতুন ছবি ‘নবাব এলএলবি’ নিয়ে শাকিব খান বলেন, আগের ‘নবাব’ যেমন ঈদের ছবি ছিল ‘নবাব এলএলবি’ ও ঈদের ছবি হবে। বড় আয়োজনের ছবি হবে এটি।

ঈদকে টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।এদিকে শাকিব খানের আগের নবাবের রিমেক নয় বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, নায়ক প্রধান গল্পের ছবি ‘নবাব এলএলবি’। কোনো রিমেক নয়। আসন্ন রোজার ঈদ টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে । এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’ নামে একটি ছবি করেছেন। ফের এ জুটির রসায়ন পেতে যাচ্ছে বড়পর্দার দর্শক।

স্পর্শিয়া বলেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এই ঈদে ভালো কিছু নিয়ে হাজির হতে পারি। তিনি বলেন, অনেকদিন ধরেই ছবিটির বিষয়ে কথা চলছিল। এমন না যে হুট করে হতে যাচ্ছে। ছবিটির গল্প খুবই স্ট্রং। আর আমার যে চরিত্রটা সেটা সত্যি মুগ্ধ হওয়ার মত।

সবকিছুই চূড়ান্ত হয়ে আছে আগে থেকেই। মাঝখানে আমি এক্সিডেন্ট করায় বেড রেস্টে আছি এখন, যার কারণে সাইনিংটা হয়নি এখনও। আজই হওয়ার কথা ছিল। কাল বা পরশুর মধ্যে হয়ে যাবে।

স্পর্শিয়া আরো জানান যে আগামী ২৮ মার্চ ঢাকাতেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। অনন্য মামুনের গল্পে ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন তিনি নিজেই। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ঘোষণা এসেছে। একই ঈদে মাহিয়া মাহির ‘মন দেবো মন নেবো’ নামের একটি ছবিও মুক্তির মিছিলে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাহি ও স্পর্শিয়াকে নিয়ে শাকিব খানের চমক

আপডেট টাইম : ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০