ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মুম্বাইতে যাওয়া মানে কী শাহরুখ খানের সঙ্গে সিনেমা করা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  গতকাল থেকে দেশের বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশ পেয়েছে বলিউডের শাহরুখ খানের সঙ্গে এবার অভিনয় করছেন আরিফিন শুভ। সম্প্রতি শাহরুখ খানের পোস্ট করা একটি ছবির নিচে এক ভারতীয় ভক্ত বলেন, ‘স্যার, দয়া করে বড়পর্দায় ফিরে আসুন। আপনাকে মিস করছি খুব।’

আরিফিন শুভ সেই কমেন্টের রিপ্লাই দিয়ে জানালেন, আর মাত্র ২ মাস। শাহরুখ ভক্তকে শুভর জবাব দেওয়ার পরই বিষয়টি গুঞ্জনের ডালপালা মেলেছে বাংলাদেশে। তবে বিষয়টি অস্বীকার করে ভিত্তিহীন খবর বলে দাবি করেন আরিফিন শুভ। এ বিষয়ে জানতে চাওয়া হলেও আরিফিন শুভ বলেন, ‘এটি ভিত্তিহীন একটি সংবাদ। যারা সাংবাদিকতার অপব্যবহার করেন তারাই বিষয়টি ছড়িয়েছেন এবং এখানে আমাকে ছোট করা হয়েছে। কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছি ঠিক। কিন্তু মুম্বাইতে যাওয়া মানে কী শাহরুখ খানের সঙ্গে সিনেমা করা! কোনো ধরনের সত্যতা যাচাই না করে এই ধরনের সংবাদ আসলেই দুঃখজনক। সবাকে অনুরোধ করবো বানোয়াট সংবাদে বিভ্রান্ত হবেন না।’

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত চিত্রনায়ক শুভ। সম্প্রতি তার বহু প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ট্রেলার প্রকাশে এসেছে। ট্রেলারে আরিফিন শুভর লুক বেশ প্রশংসিত হয়েছে এরইমধ্যে। রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়। অন্যদিকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মুম্বাইতে যাওয়া মানে কী শাহরুখ খানের সঙ্গে সিনেমা করা

আপডেট টাইম : ০৮:২৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০