ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সন্তান মানুষ করতে সংগ্রামী মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শনী চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত অনেক চরিত্রই হয়েছে জনপ্রিয়। বহু ছবিতে নাম ভূমিকাতেও হাজির হয়েছেন তিনি। সম্প্রতি আলোচনায় এসেছেন একটি ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে চুক্তিবদ্ধ হয়ে। সেই ছবির শুটিং শিগগিরই শুরু হবে।

তার আগে আরও একটি চলচ্চিত্রে কাজ করতে চলেছেন চিত্রনায়িকা মৌসুমী। ছবির নাম ‘শেকড়’। পরিচালনার পাশাপাশি এর কাহিনী লিখেছেন পরিচালক এমদাদুল হক খান। এর চিত্রনাট্য লিখেছেন নন্দিত চিত্রনাট্যকার মাসুম আজিজ।

এ ছবিতে চিত্রনায়িকা মৌসুমীকে দেখা যাবে পতিতা হিসেবে।

ছবিটি নিয়ে এমদাদুল হক খান বলেন, ‘এখানে প্রিয়দর্শিনী মৌসুমী মায়ের চরিত্রে অভিনয় করবেন। যেখানে পতিতাবৃত্তি করে সন্তানকে মানুষ করার সংগ্রাম করতে দেখা যাবে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য মৌসুমী আপার বিকল্প কেউ নেই। ইতিধ্যেই আপার সঙ্গে আমার কথা হয়েছে। গল্পটিও আপা খুব পছন্দ করেছেন। কাজটি করার জন্য তিনি মৌখিক সম্মতি জানিয়েছেন।’

আগামী মে মাস থেকে ঢাকা, সিলেট ও দৌলতদিয়া পতীতাপল্লীতে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। যেখানে বাংলাদেশ ও কলকাতার একাধিক অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সন্তান মানুষ করতে সংগ্রামী মৌসুমী

আপডেট টাইম : ০৪:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০