ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সিয়াম-পরীর সঙ্গে অ্যাডভেঞ্চার অব সুন্দরবনে তানভীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ গল্প থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পরীমনি। আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।

এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘গহীন বালুচর’ খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীরও। বিষয়টি নিশ্চিত করে এই অভিনেতা বলেন, ‘এটা সুখবর। খুব ভালো একটি প্রজেক্ট। যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

 তানভীর জাগো নিউজকে আরও বলেন, ‘এই ছবিটির বিষয়ে আমার সাথে কথা হয়েছিলো প্রায় বছর খানিক আগে। তবে চূড়ান্ত হয়নি। এজন্য এটা নিয়ে কারো সঙ্গে আলাপও হয়নি। অবশেষে ছবিটিতে চূড়ান্ত হয়ে আনন্দ হচ্ছে।

খুব ভালো একটা টিম এই ছবির। সিয়াম ও পরীমনির মতো চমৎকার দুজন শিল্পীকে পাবো। আর প্রিয় জাফর ইকবাল স্যারের গল্প। আশা করছি জমজমাট একটি সিনেমাই হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।’

তিনি আরও বলেন, ‘আমাকে যখন বলা হয়েছে এটা জাফর ইকবাল স্যারের গল্পে নির্মিত হবে তখনই একটু চমকে উঠেছিলাম। উনার গল্পে কাজ করবো, এটা সত্যি আমার জন্য খুবই আনন্দের। এখানে আমাকে দেখা যাবে শামস চরিত্রে। যেই চরিত্রটা আসলেই খুব ইন্টারেস্টিং। এই চরিত্রটার প্রতিটা মূহুর্তই খুবই মজার।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেল আজ ১৪ মার্চ রাজধানীর সদরঘাট থেকে আজ সকালেই ছবিটির ক্যামেরা ওপেন হয়। এই সিনেমার বেশিরভাগ শুট হবে লঞ্চে। ঢাকা থেকে সুন্দরবন যাত্রা পথে শুটিং চলবে টানা ২০ দিন। তানভীর আগামী ১৬ তারিখ খুলনা থেকে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এই ছবিতে তানভীরের বিপরীতে দেখা যাবে নবাগতা তাসনিম তাশফিকে।

উল্লেখ্য, ‘গহীন বালুচর’ সিনেমার পর বেশ আলোচনায় আসেন তানভীর। এরইমধ্যে তিনি শেষ করেছেন মীর সাব্বিরের সরকারি অনুদানপ্রাপ্ত ‘রাত জাগা ফুল’ সিনেমার কাজ। এছাড়াও কাজ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিয়াম-পরীর সঙ্গে অ্যাডভেঞ্চার অব সুন্দরবনে তানভীর

আপডেট টাইম : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০