ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র অভিনেতা দিপুল আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধান থেকে আসা চলচ্চিত্র অভিনেতা দিপুল দেওয়ান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে নিজ বাসভবন খিলগাঁও-এ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব সূত্রে জানা যায়, আজ বিকেলে আসরের নামাজের পর এই অভিনেতাকে বিক্রমপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ ফিল্ম ক্লাবের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি। সবশেষ প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মাণাধীন এবং নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেন দিপুল দেওয়ান। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেতা দিপুল আর নেই

আপডেট টাইম : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০