ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ষার নতুন ওয়েব সিরিজ সুন্দরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বায়োস্কোপ প্ল্যাটফরমের জন্য নির্মাণ হচ্ছে ভৌতিক থ্রিলার গল্পে ওয়েব সিরিজ। নাম ‘সুন্দরী’। তিন পর্বের এ ওয়েব সিরিজে অভিনয় করছেন নাট্য অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। পরিচালনা করছেন সিদ্দিক আহমেদ।

গেল বুধবার থেকে এটির শুটিং শুরু করেছেন শ্রীমঙ্গলে। ১৫ই মার্চ পর্যন্ত শুটিং চলবে। আগামী মাসে ওয়েব সিরিজটি বায়োস্কোপে আসবে।

অর্ষা বলেন, ‘গল্পটি অসাধারণ। বেশ কিছুটা চমক থাকবে। আশা করছি ভালো একটি কাজ হবে। দর্শকদের ভালো লাগবে।’

অর্ষা ছাড়াও এখানে আরো অভিনয় করছেন এফএস নাঈম, দোয়েল ম্যাশ, আইরিন আফরোজ, অপর্ণা ঘোষ প্রমুখ।

এ ওয়েব সিরিজের আগে অর্ষা অভিনয় করেছেন ‘পুঁথিকর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে পুঁথিসাহিত্য নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এতে তার বিপরীতে পুথি গবেষকের ভূমিকা অভিনয় করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অর্ষার নতুন ওয়েব সিরিজ সুন্দরী

আপডেট টাইম : ০২:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০