ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কাজের প্রয়োজনে অভিনেত্রী সাংসদ মিমি ঝুঁকি নিয়ে লন্ডন গেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের দেশগুলির মধ্যে যুক্তরাজ্যে মারণ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সম্প্রতি লন্ডন ঘুরে আসার পরই করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। এই রকম ঝুঁকিপূর্ণ অবস্থাতেও অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী লন্ডন উড়ে গেলেন। তিনি নিজেই মাস্ক পরা একটি ছবি পোস্ট করে এ কথা জানিযেছেন। তবে তিনি লিখেছেন, কাজের প্রয়োজনেই তাকে যেতে হচ্ছে লন্ডনে। তৃণমূল কংগ্রেসের এই অভিনেত্রী সাংসদ ছবির সঙ্গে লিখেছেন, কাজের প্রতিশ্রুতি রক্ষায় লন্ডন যাচ্ছি। সবরকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি কী হবে জানা নেই।

তবে কি কাজের জন্য তিনি ঝুঁকি নিয়ে লন্ডন ছুটে গেলেন সেটা অবশ্য জানা য়ায় নি। মিমি নিজেও তা ভাঙ্গেন নি। গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো। দেশে ফেরার পরে ওইদিন রাতে জ্বর-সহ ফ্লুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। এরপর থেকেই ট্রুডো এবং তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে চলে গিয়েছেন। পরীক্ষার জন্য পাঠানো কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর রক্তের রিপোর্ট পজিটিভ হয়েছে। করোনার আতঙ্কে এখন যুক্তরাজ্যে হ্যান্ডশেক ছেড়ে নমস্কার জানিয়ে সৌজন্য বিনিময় করছেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কাজের প্রয়োজনে অভিনেত্রী সাংসদ মিমি ঝুঁকি নিয়ে লন্ডন গেলেন

আপডেট টাইম : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০