ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিষয়টি নিয়ে সবাই আপাতত ভাবতে থাকুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সোনিয়া হোসেন। মডেলিং, অভিনয় ও উপস্থাপনা তিন মাধ্যমেই সমানতালে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাম্প্রতিক কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন কামরুজ্জামান মিলু

বর্তমান ব্যস্ততা কি নিয়ে? 
আমি সম্প্রতি নিজেই একটি ইউটিউব চ্যানেল চালু করেছি। আমার নামের সঙ্গে মিল রেখে যার নাম দেয়া হয়েছে ‘সোনিয়াক’। এখানে নাচ, গান, সেলেব্রেটি টক শোসহ নানা ধরনের কনটেন্ট দর্শকরা দেখতে পাবেন। সবশেষ নারী দিবসের একটি অনুষ্ঠানে নিপুণ ও অপু বিশ্বাস আমার সেলেব্রেটি গেস্ট ছিলেন। আর বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ একটি নৃত্য পরিবেশন করেছি। প্রথমবার এ ধরনের বিশেষ নৃত্য কাভার করা হলো।

এটি আমার চ্যানেলে বৃহস্পতিবার রাতে আপলোডও করা হয়েছে।

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এই নৃত্যের পরিকল্পনা কখন করলেন?
গত বছর থেকে পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভালো একটি কিছু করবো। মূলত জানুয়ারিতে এসে এ ধরনের কাজের পরিকল্পনা সাজিয়ে ফেলি। এই নৃত্যটি আমি পরিবেশন করেছি এবং আমার ভাবনায় এই নৃত্যের কোরিওগ্রাফি করেছেন কিবরিয়া চঞ্চল। আমার বিশ্বাস, দুই মিনিটের কিছু বেশি সময়ের এই বিশেষ পরিবেশনাটি দর্শকরা পছন্দ করবেন।

একটা সময় নাটকের পাশাপাশি ‘ইউটার্ন’ নামের একটি চলচ্চিত্রে কাজ করেছেন। এখন এ মাধ্যম থেকে দূরে কেন?
সত্যি বলতে তেমন ভালো গল্পের কাজ এখন কমই হচ্ছে। গতানুগতিক কাজের বাইরে নাটক বা চলচ্চিত্রের প্রস্তাব পেলে আমার কাজ করতে তো কোনো আপত্তি নেই। আমার মতে, গতানুগতিকের বাইরে নতুন কিছু আসছে না এখন। তাই আপাতত অভিনয় করছি না। তবে বাংলাভিশন, এশিয়ান টিভি ও দেশটিভির বিনোদন এবং লাইফস্টাইলমূলক অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছি। উপস্থাপনায় কম সময় লাগে তাই এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যদি ভালো কাজের প্রস্তাব পাই টিভি বা বড় পর্দায় তা অবশ্যই করার ইচ্ছে আছে।

নিজের ইউটিউব চ্যানেল ‘সোনিয়াক’-এ কতটুকু সময় দেওয়া হচ্ছে?
আমার ইউটিউব চ্যানেলে গান, নাচ, অল্প সময়ের খন্ড নাটক, ট্রাভেলিং শোসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের ইচ্ছে আছে। সেভাবেই এটি সাজানো হচ্ছে। বর্তমানে আমার ব্যস্ততা বলতে গেলে এই চ্যানেলটিকে ঘিরেই। এ চ্যানেলে অনুষ্ঠান ভাবনাসহ নানা বিষয় নিয়ে নিয়মিত সময় দিচ্ছি।

সংসারের কি খবর?
সংসার ভালোভাবেই চলছে। আমার বরের নাম শামীম আহমেদ। সে একটা এয়ারলাইন্সে কর্মরত। ইউটিউব চ্যানেলের কাজের বাইরে বাকি সময়টা সংসারেই দিচ্ছি।

‘সোনিয়াক’ থেকে সামনে দর্শকরা নতুন কি কনটেন্ট পেতে যাচ্ছেন?
বিষয়টি নিয়ে সবাই আপাতত ভাবতে থাকুক। কারণ দিন-রাত আমিও ভাবছি ও সেই সঙ্গে নতুন কিছু দেয়ার পরিকল্পনা করছি। অবশ্যই সামনে ভালো কিছুই দর্শকরা দেখতে পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিষয়টি নিয়ে সবাই আপাতত ভাবতে থাকুক

আপডেট টাইম : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০