ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রবীন্দ্রনাথকে অবমাননার অভিযোগ কিয়ারার বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রবীন্দ্র সংগীত বিকৃতির অভিযোগে কয়েক দিন আগে রোদ্দুর রায়কে নিয়ে বেশ তোলপাড় হয়েছে। অভিযোগও গেছে থানায়। এ ছাড়া রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবের কাণ্ড তো সবারই জানা।

এবার বিতর্ক তুললেন বলিউডে উঠতি অভিনেত্রী কিয়ারা আদভানি। যার কেন্দ্রে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আইকনিক গান ‘একলা চলো রে’। নায়িকার ক্লিভেজে ফুটে উঠেছে এই গানের কলি। সম্প্রতি প্রকাশিত স্থিরচিত্রে এমনটা দেখা গেছে।

এরপরই কিয়ারার সমালোচনায় নেমেছেন রবীন্দ্র অনুরাগীদের একটা অংশ। কিন্তু কেন এমন করলেন কিয়ারা? জানা গেছে, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘গিলটি’তে অভিনয় করেছেন কিয়ারা। সেখানেই অন্যতম মুখ্য চরিত্রে তিনি। একটি ব্যান্ডের সদস্যের চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। গল্পের মূল বিষয়বস্তু হ্যাশট্যাগ মিটু।

বর্তমানে সিরিজটি ধর্ষণ-কেন্দ্রিক একটি গল্প নিয়ে এগোচ্ছে। তবে এই মুহূর্তে ‘গিলটি’র গল্প নয়, মূল আলোচনায় উঠে এসেছে কিয়ারার এই ‘একলা চলে রে’ ট্যাটু। যদিও ওয়েব সিরিজের পরিচালক রুচি নারেইন জানিয়েছেন, চমক নয়, বরং গল্পের প্রয়োজনেই কিয়ারার ক্লিভেজে জায়গা পেয়েছে ‘একলা চলো রে’ লাইনটি।

যদিও অনেক রবীন্দ্র অনুরাগীই এমন দাবি মানতে নারাজ, সোশ্যাল মিডিয়ায় ‘মালাং’ নায়িকাকে আক্রমণও করেছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রবীন্দ্রনাথকে অবমাননার অভিযোগ কিয়ারার বিরুদ্ধে

আপডেট টাইম : ১০:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০