ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার এই জুটি নতুন সিনেমা বিদ্রোহী নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের শুরুতেই দু’টি সিনেমা উপহার দিয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। এরমধ্যে একটি গুণী নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘বীর’ এবং অন্যটি শামিম আহমেদ রনির ‘শাহেনশাহ’। ‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে বুবলী অভিনয় করেন। এবার এই জুটি নতুন সিনেমা ‘বিদ্রোহী’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এ ছবির আগের নাম ছিল ‘ক্রিমিনাল’। নাম পরিবর্তন করেই ছবিটি সেন্সরে জমা দিয়েছেন জনপ্রিয় পরিচালক শাহীন সুমন। তিনি বলেন, এরইমধ্যে ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। আগামী সোমবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখবেন।
আমার বিশ্বাস, ছবিটি তাদের ভালো লাগবে। শাকিব খান বলেন, এ ছবির গল্প অসাধারণ। নতুনত্ব খুঁজে পাবেন দর্শকরা। আর শাহীন সুমন অনেক হিট ছবি ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন। আশা করছি, দর্শক এ ছবিটি পছন্দ করবেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবির ছাড়পত্র মিললেই ছবিটি আগামী পহেলা বৈশাখে দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন বলে জানা যায়। ‘বিদ্রোহী’ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলমসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার এই জুটি নতুন সিনেমা বিদ্রোহী নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন

আপডেট টাইম : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০