ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনা: সৃজিতের কাছে যেতে পারছেন না মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে রেখেছে মরণঘাতি করোনাভাইরাস। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের দেশ ভ্রমণে অন্য দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একই নিষেধাজ্ঞা দিয়েছে ভারতও। সেই কারণে আপাতত ভারতীয় স্বামী পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করতে যেতে পারছেন না তার সদ্য বিবাহ করা স্ত্রী অর্থাৎ বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

এই কারণে কিছুটা মন খারাপ সৃজিত-পত্নীর। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেনও। ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিথিলা লিখেছেন, দীর্ঘদিন পর যখন সৃজিতের সঙ্গে দেখা করার সময় হল, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এরপর শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ‘বীরজারা’ ছবির গানের কয়েকটি লাইন আওড়েছেন। ‘তেরে লিয়ে হম হ্যায় জিয়ে হোঁট কো সিয়ে।’

ভারতে যাওয়ার সমস্ত ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে সে দেশের সরকার। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে মিথিলার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি সেদেশের নাগরিকত্ব নেবেন কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘এসব অনেক জটিল বিষয়। তাই ওসব নিয়ে পরে ভাববো। আপাতত ঠিকঠাক ভিসা পেলেই হবে।’ মিথিলার দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়।

সেই সাক্ষাৎকারটি মিথিলাও নিজের পেজে শেয়ার করেছেন এবং মজা করে লিখেছেন, ‘শুধুমাত্র করোনাই এখন সিদ্ধান্ত নিতে পারে।’ অভিনেত্রীর ভিসা বাতিল হওয়া খবরের পোস্টের নিচে কমেন্ট করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘শ্বশুরবাড়ি যাবেন কীভাবে?, কেউ আবার তাকে আশ্বস্ত করেছেন, ‘তুমি না যেতে পারো, ভাইয়া এখানে চলে আসবে।’ কেউ আবার মিথিলার দুঃখে সহমর্মী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা: সৃজিতের কাছে যেতে পারছেন না মিথিলা

আপডেট টাইম : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০