ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে জায়েদের টেনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকদিন ধরেই চিত্রনায়ক জায়েদ খান বলছিলেন, বড় একটা খবর দিবেন। এবার সেই খবর জানিয়ে দিলেন। গতকাল জায়েদ বলেন, অ্যাকশন ঘরানার নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি এপ্রিলে। ছবির নাম ‘টেনশন’। এটি পরিচালনা করবেন মালেক আফসারী। এর আগে আফসারী ভাইয়ের সঙ্গে ‘অন্তর জ্বালা’ ছবির কাজ হয়েছিল। দর্শকরা ছবিটি মুক্তির পর বেশ প্রশংসা করেন। বর্তমানে নতুন সিনেমা ‘টেনশন’-এর গল্পের কাজ চলছে।

আশা করি, দর্শকরা এ সিনেমাটি পছন্দ করবেন। এর আগে মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতে জায়েদ খানের বিপরীতে পরীমনি অভিনয় করেন। তবে ‘টেনশন’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করবেন তা সামনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে। জানা যায়, নতুন এ সিনেমার গল্প, কাহিনী ও সংলাপ নিয়ে কাজ করছেন পরিচালক মালেক আফসারী নিজেই। চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। এটি প্রযোজনায় থাকছেন জায়েদ খান। তাই প্রযোজক ও পরিচালক জুটি হিসেবেও এটি তাদের দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এপ্রিলে জায়েদের টেনশন

আপডেট টাইম : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০