হাওর বার্তা ডেস্কঃ বদরাগী হিসেবে পরিচিত জাহিদ হাসান। এরমধ্যে সোস্যাল মিডিয়া ও ইউটিউবে কয়েকটা ছেলেকে মারছেন তিনি এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। বিয়ের সময় এটি তার বিপত্তির কারণ হয়ে দাঁড়ালো। পাত্রী এই ভিডিও দেখে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। আসছে ঈদে ‘জামাই হতে সাবধান’ শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিকে এভাবে দেখা যাবে এ অভিনেতাকে। এটিতে তার বিপরীতে আছেন সালহা খানম নাদিয়া। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন মাহমুদ হাসান রানা।
সংবাদ শিরোনাম
Reporter Name 
























