ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এভ্রিলের সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয়ে মনোযোগী হচ্ছেন জান্নাতুল নাঈম এভ্রিল। ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের ব্যাপারে বেশ প্রস্তুতিও নিয়েছেন বলে জানান। গেল নারী দিবসে তাকে দেখা গেছে খান জেহাদের ‘বদলাও’ শিরোনামের একটি নাটকে। এছাড়া সম্প্রতি প্রচার শেষ হয়েছে তার অভিনীত ‘ছায়াবিবি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি নির্মাণ করেন সাজ্জাদ হোসেন দোদুল। একই নির্মাতার নতুন একটি ধারাবাহিকেও কাজ করার কথা হচ্ছে এ গ্ল্যামারকন্যার। এভ্রিলের ভাষ্য, অভিনয়ে আমি নিয়মিত হচ্ছি। আমার হাতে এখন সাত-আটটি নাটকের স্ক্রিপ্ট।

খুব শিগগিরই এগুলোর শুটিং শুরু করবো। সত্যি বলতে নিজেকে প্রস্তুত করেই অভিনয়ে নিয়মিত হতে চেয়েছি। অভিনয়ে ইমপ্রুভ করার জন্য একটি ধারাবাহিকেও কাজ করেছি। আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে আমার। নিয়মিত খণ্ড নাটকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ক্যারিয়ারের শুরুতে এভ্রিলের টার্গেট ছিল চলচ্চিত্র এমনটাই জানান তিনি। তবে কি চলচ্চিত্র থেকে সরে এসেছেন এভ্রিল? এ প্রসঙ্গে বলেন, চলচ্চিত্র থেকে সরে আসিনি। আমি শুরু থেকে বলে এসেছি অভিনয়ে নিজেকে প্রস্তুত করেই বড় পর্দায় কাজ করতে চাই। কিন্তু আমাকে নিয়ে গণমাধ্যমে অন্যভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্রের বিষয়টি নিয়ে অনেকে নেতিবাচকভাবে আমার সমালোচনাও করেছেন। সত্যি বলতে, আমি নিজেকে আরো প্রস্তুত করতে চাই। কারণ বড় পর্দায় যেমন-তেমনভাবে আমার যাত্রা শুরু হোক আমি তা চাই না। এদিকে সম্প্রতি এ মডেলকন্যা দু’টি বিজ্ঞাপনেও কাজ করছেন বলে জানান। বিজ্ঞাপন দু’টি নির্মাণ করেছেন আরাফাত সেতু। দু’টি বিজ্ঞাপনের একটিতে তাকে দেখা যাবে বিজ্ঞানী হিসেবে। এভ্রিল তার মেধার ঝলক দেখান বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও। সর্বশেষ আসিফ আকবরের ‘যা পাখি’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে তিনি মডেল হয়েছেন। তবে আপাতত মিউজিক ভিডিও থেকে কিছুটা দূরে সরে এসেছেন। একান্ত ভালো লাগার গল্প ও চরিত্র পেলেই শুধু মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছে বলে জানান তিনি। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে আলোচনায় আসেন এ মডেলকন্যা। পরবর্তীতে তিনি অভিনয়ে নাম লেখান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এভ্রিলের সিদ্ধান্ত

আপডেট টাইম : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০