ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

চলে গেলেন স্বস্তিকার বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায় আর নেই। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সন্তু মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘ দিন ক্যানসারে ভুগছিলেন। কিন্তু, তার শারীরিক অসুস্থতা কাজের পথে কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি। শরীরে একাধিক সমস্যা হলেও কাজ থামিয়ে রাখেননি অভিনেতা। একের পর এক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে গিয়েছেন। অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই তাই শোকজ্ঞাপন করতে গিয়ে স্মৃতিমেদুর সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলা বুজে আসছিল। সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করলেন তিনি। কিন্তু এত সবের মাঝে সহকর্মীর গানের গলার প্রসঙ্গ আলাদা করে উত্থাপন করতেও ভোলেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “অভিনেতা হিসেবে তো বটেই, অনেকেই হয়তো জানেন না সন্তু মুখোপাধ্যায়ের গানের গলা ছিল দুর্দান্ত।’

শোকবিহ্বল প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও। তিনিও সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়ের কথা বলেন। ‘ভীষণই দুঃখজনক। দীর্ঘ দিন ধরে পরিচিত ও। অনেক দিন থেকেই অসুস্থ ছিল। কিন্তু হঠাৎ করে এভাবে চলে যাবে ভাবতে পারিনি।’

পরিচালক অরিন্দম শীল বললেন, “সন্তুদাও আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চোখের সামনে সব স্মৃতিগুলো ভেসে উঠছে একের পর এক। ভাল থেকো।”

সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করেছেন বিক্রম। তিনিও টুইট করে শোকবার্তা জ্ঞাপন করেছেন, “ভাল থেকো সন্তু কাকু। কত স্মৃতি জড়িয়ে রয়েছে তোমার সঙ্গে। অনেক ভালবাসা আর প্রণাম নিও।”

শোকপ্রকাশ করলেন বিদিপ্তা চক্রবর্তীও, লিখলেন, “ভালো থেকো সন্তু দা। শান্তিতে থেকো। গত বেশ কয়েক বছর ধরে একসঙ্গে বেশ কিছু কাজ করার সুবাদে তোমার সঙ্গে কাটানো সময়গুলো মনে থাকবে।”

১৯৭৫ সাল থেকে সংসার সীমান্তে, রাজা, হারমোনিয়াম, প্রতিমা, দেবদাস, শেষ বিচার, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়, মালঞ্চ, হেমন্তের পাখি, অগ্নিপথ, সপ্তসুর সহ বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বাংলা ছবির জগতে তিনি এক অত্যন্ত পরিচিত মুখ। বর্তমানে বহু বাংলা ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করে চলেছেন তিনি। তার অভিনীত ইস্টি কুটুম, কুসুমদোলা-র মতো ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল টেলিদর্শকদরে অন্দরমহলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলে গেলেন স্বস্তিকার বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

আপডেট টাইম : ০৯:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০