ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ব্যর্থ প্রেমের নায়ক’ বাপ্পারাজের জন্মদিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সেইসব ছবি হতো ত্রিভূজ প্রেমের। প্রায় ছবিতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষদৃশ্য বেদনার করে তুলতেন তিনি।

এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়িয়েছিলো, দর্শক কোনো ছবিতে বাপ্পারাজ আছেন দেখলেই ধরে নিতেন ছবিতে শেষদৃশ্যে করুণ পরিণতির শিকার হবেন এই নায়ক।

আজ ১১ মার্চ বাপ্পারাজের জন্মদিন। এবারের জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। নেই কোনো বাড়তি আয়োজন। এক ক্ষুদে বার্তায় বাপ্পারাজ এই তথ্য জানিয়েছেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, বিশেষ এই দিনের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন ‘নো প্রোগ্রাম’।

বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক। রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। সিনেমায় নাম বাপ্পারাজ হলেও তার প্রকৃত নাম রেজাউল করিম।

বাপ্পারাজ অভিনীত ত্রিভূজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।

বাপ্পারাজ কিছু নাটকে পরিচালনাও করেছেন। তার মধ্যে আছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ ছবিতে। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ব্যর্থ প্রেমের নায়ক’ বাপ্পারাজের জন্মদিন আজ

আপডেট টাইম : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০