হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবসে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের সেন্সর সনদ হাতে পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এর দু’দিন পর মঙ্গলবার সন্ধ্যায় জানা গেল আসছে ২৭ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেন ছবির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।
‘বিশ্বসুন্দরী’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এ ছবির প্রযোজক। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
গেল বছরের ৩ এপ্রিল রাজধানীর ঢাকার অভিজাত একটি রেস্তোরাঁয় জমকালোভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে সিনেমাটির শুটিং শুরু হয়।
সিয়াম-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, সুজন, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সীমান্তসহ অনেকেই।
Reporter Name 
























