ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেবের সঙ্গে মিতুর ‘কমান্ডো’ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার তারকা অভিনেতা দেবের সঙ্গে বাংলাদেশের নবাগত নায়িকা জাহারা মিতু আজ থেকে নতুন সিনেমার কাজ শুরু করছেন। ছবির নাম ‘কমান্ডো’। বর্তমানে মিতু কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ২৯শে ফেব্রুয়ারি থেকে কলকাতায় আমি। নিজেকে এ সিনেমার জন্য উপযোগী করে তুলতেই একটু আগে আসতে হয়েছে। এরমধ্যে নিজের ওজন কমানোর চেষ্টাও করেছি। আজ থেকে ‘কমান্ডো’র শুটিং শুরু হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

২০শে মার্চ পর্যন্ত কলকাতায় টানা শুটিং করার পর ২২শে মার্চ থেকে বাংলাদেশে এ ছবির বাকি কাজ হবে। কাজটি নিয়ে আমি আশাবাদী। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কমান্ডো’ ছবিতে তিনি অভিনয় করবেন কলকাতার নায়ক দেবের বিপরীতে। তিনি জানালেন, ৫৫ কেজি ছিল তার ওজন, আর এখন ৪৩ কেজি। এই ছবির জন্য তার ওজন কমাতে হয়েছে। এর আগে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির কাজ করেন জাহারা মিতু। এ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে কাজ করেন তিনি। উল্লেখ্য, মডেলিং ছাড়াও ৪০টিরও বেশি নাটক আর মিউজিক ভিডিওতে দেখা গেছে মিতুকে। উপস্থাপনায়ও রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেবের সঙ্গে মিতুর ‘কমান্ডো’ শুরু

আপডেট টাইম : ০৯:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০