ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রভার জানা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। একক নাটক-টেলিছবির পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচারে এসেছে তার অভিনীত ‘চাঁন বিরিয়ানি’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটক। রিজওয়ান খানের রচনায় এটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। এছাড়া এরইমধ্যে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে তার অভিনীত ‘পরের মেয়ে’ ধারাবাহিকটি। এনটিভিতে প্রচার চলতি এই ধারাবাহিকটি সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় পরিচালনা করেছেন হাবীব শাকিল। ছোটপর্দার বাইরে একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিলো এই অভিনেত্রীর।

প্রায় দুইবছর আগে নির্মাতা অঞ্জন আইচ তাকে নিয়ে ‘রূপবতী’ শিরোনামের একটি চলচ্চিত্রের ঘোষণা দেন। এরইমধ্যে এই নির্মাতা অন্য একটি চলচ্চিত্রের শুটিংও শেষ করেছেন। কিন্তু ‘রূপবতী’ ছবিটি ঘোষণার মধ্যেই আটকে আছে। ছবিটি প্রসঙ্গে প্রভা বলেন, আমি ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। এই ছবির শুটিং সেই সময় বিভিন্ন কারণে পেছানো হয়। তবে এই ছবির বিষয়ে এখন আমার নতুন কিছু জানা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রভার জানা নেই

আপডেট টাইম : ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০