ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপেক্ষায় শিরিন শিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগেই শেষ হয়েছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং, ক্যামেরা ক্লোজের পর শুরু হয় সম্পাদনা ও ডাবিংয়ের কাজ। এ ছবিতে চিত্রনায়িকা শিরিন শিলা অভিনয় করেছেন। তিনি বলেন, এ ছবির ডাবিং এরই মধ্যে শেষ করেছি। ছবিতে আমার নায়ক হিসেবে দর্শকরা ইমনকে দেখতে পাবেন। এই ছবিতে অনেক কষ্ট করেছি, অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। ছবিতে সুন্দর গানও রয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছি। এদিকে এ ছবিতে আরো প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন পপি ও আমিন খান।

এ ছাড়াও রয়েছেন অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববিসহ অনেকে। ছবির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন,  ডাবিং- এর কাজ শেষ হয়েছে। আবহ সংগীতের কাজও শেষ পর্যায়ে। কয়েকদিনের মধ্যেই ছবিটি সেন্সরে জমা দেয়ার ইচ্ছা রয়েছে। আশা করি, এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন। উল্লেখ্য, এর আগে শিরিন শিলা অভিনীত ‘হিটম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’ নামের ছবিগুলো মুক্তি পেয়েছে। ‘সাহসী যোদ্ধা’ ছাড়াও ‘এক কোটি টাকা’ নামের একটি ছবিরও কাজ শেষ করেছেন এই চিত্রনায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অপেক্ষায় শিরিন শিলা

আপডেট টাইম : ০৯:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০